পরিচয় শিশু সাহিত্য | প্রথম সংখ্যা

Mil

পরিচয় শিশু সাহিত্য

প্রকাশ ৬ই জুলাই ২০২৩
পরিচয় শিশু সাহিত্য | প্রথম সংখ্যা

শসা | তাপস মাইতি

শসা কেটে ফালি করে
            লবণ দাও তাতে
মজা করে খাবে শিশু
            তুলে দিলে হাতে । 
তুমি - আমি মুখে দিলে
            কড়্ মড়্ শব্দ
দাঁত নেই বুড়ো- বুড়ির
            হবে কেমন জব্দ ।

ত্রাণ করো মোরে | মেহেদি আহসান 

নাই ত্রপা নাই ত্রস্ত
তবুও ত্রাহি ত্রাহি করে
একক ঈশ্বর যিনি
কাউরে নৈরাশ নাহি করে।
ত্রস্ত আমার বুকেতে
ত্রপা আমার মুখেতে
ভিক্ষুক আমি এই অসহায়
ত্রাহি নিয়া ত্রাণ করিও মোরে ।
প্রাথ্যনা করি সবি
হৃদয় যেন কাপী কপী
গুনাহগার বান্দা আমি 
মার্জনা করিও মোরে।
অবসান ঘটিবে সবার 
তবুও অশ্লীল ভাষা আমার 
ত্যাগ করেতিছি সবি 
হে ত্রাণ কর্তা ত্রাণ করিও মোরে।
চোখের কোনে অশ্রু ঝরিতিছে
সব মানব এক এক মরিতেছে 
আমারও অবসান হবে একদিন 
ত্রাহি নিয়া মুক্ত করিও মোরে।

আমার বাবা | বাপী নাগ 

বাবা মানে সন্তানের কাছে
জীবনের প্রথম বন্ধু।
বাবা ছাড়া যে জীবন অচল
জানি যে তা শুধু।
বাবা আমার প্রথম শিক্ষক
পথ চলার গুরু।
নানান আবদার ভালোবাসা
তার কাছেই শুরু।
জীবনে পথ চলতে শিখেছি
আমি তার কাছে।
কত ঝর জল আঘাত থেকে
আমাকে বাঁচিয়েছে।
তাকে ধরে হাটতে শিখেছি
রাস্তার বাঁকে বাঁকে।
বন্ধুর মতো যে বন্ধু পেয়েছি
এই জীবনে তাকে।
তার হাতে প্রথম হাতে খড়ি
প্রথম পড়তে শেখা।
এই জীবনটাকে যে আমার
তার চোখেই দেখা।
সন্তানকে সে মানুষ করবেন
বলে কত কষ্ট ভুলে।
দিনরাত্রি কত পরিশ্রম করে
ভাত দেয় মুখে তুলে।
এই জীবনে যার বাবা নেই
সেই একমাত্র বোঝে।
বাবার যে মায়া ভালোবাসা
বুঝি এখন তা নিজে।

Thoughts | Shubhabrata Banerjee

They may be poor or rich
Comes in our mind at a high pitch,
Presence of them always occur during nights
Makes comfort a disturbance dreamy fight.
Gives an energy to our resting soul-
Weeks our body and make a complete hole.
Life has a mission till its end
Thinking comes from different angle as a friend.
Readings and Calculations give us a way
Satisfaction in our mind, at the bay.
Difficulties arise on the path to go
Deep thinking solves the problem for the project to glow.
Every class has their own thought
Finds the way from past how people fought.
Thinking is a way to success of life
But it acts always as a sharpen knife.
Kills the resting hours with its salty taste
Still, we can’t avoid assuming it a haste. 
Higher people think widely for the goal
They are the master over a subject whole.
General people think normally as you and I
Lower thinks how to lead a life and food to buy.
Plants Kingdom on earth thinks how to beautify
Every life does the work to make them justify. 
Many says thinking is worthless
But Poet says, think twice before happens a mess.
After bitterness, saltiness sweetness knocks the door 
Fighting with negative to overcome the shore.
Thinking shows the way towards the good,
Everyone must do it to obtain that he should.
Who doesn’t think is a baseless man
A disturbance in the life of everybody who can.
But still they give some time to think
Allows them in the society to give a wink. 
Their plans are flawless to you and I
They never ask questions in between – how, when and why.

হাঁটি | সুশান্ত সেন

এত হাঁটি তবু কেন বাড়তে থাকে ভুঁড়ি
বলতে পারেন কেন এমন চলছে রে জোচ্চুরি ?
সকাল থেকে নিয়ম করে ঘণ্টা খানেক হেঁটে
রাবণ রাজার ক্ষুধা এসে বাড়তে থাকে পেটে
খিদের চোটে প্রাণটা যেন বেরিয়ে যাবে বলে ,
এদিক ওদিক সেদিক দেখে চুপ করে যাই চলে।
ময়রা দাসুর দোকান খানা ব্রিজের তলায় আছে
পাড়ার থেকে অনেক দূরে কেউ নেইকো কাছে
ছয় টি করে ফুলকো লুচি আসল ঘী এ ভাজা
তারই সাথে জিলিপি টা গরম গরম তাজা ,
খেয়ে উঠে জবর দোস্ত একটা ঢেঁকুর দিলাম
তোমার বল হাঁটার পরে এমন কি আর খেলাম !
অল্প সল্প খেয়েও ভুঁড়ি, বাগ মানেনা কেন
বলতে পার কারণ টা কি , তোমরা কি কেউ জানো ?

জাগো শিশু | দীপক রঞ্জন কর 

উঠো শিশু ঘুম থেকে
 রাত হলো ভোর 
পাখি ডাকে তরু শাখে
 তুলে নানা সুর ।
পাঠে বস বই লও
 ছবি আছে কত ,
দেখে দেখে শিখে নাও
 ছড়া আছে যত।
রবি মামা পূর্ব দিকে
ছড়িয়েছে আলো
তাড়াতাড়ি জেগে উঠো
বাসবো তোমায় ভালো।

নেমেছি আজ পথে | তাপস দাস

ফুল ফোটে পাতা নড়ে,
প্রজাপতি ওড়ে।
গাছে গাছে পাখি বসে,
গান গায় সুরে।
কিচিরমিচির চামচিকে,
কত বই চারিদিকে।
বাহিরেতে রৌদ ছায়ায় খেলা।
ঘরে বসে আমি বিকেল বেলা।
একটানা পড়ালেখা
আর লাগেনা ভালো।
জানলা দিয়ে হঠাৎ এলো
এক চিলতে আলো।
ছেলে মেয়ে ছুটে বেড়ায়
মাঠ থেকে মাঠে।
ঘর ছেড়ে আমিও তাই
 নেমেছি আজ পথে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)