পরিচয় শিশু সাহিত্য | ২৬তম সংখ্যা

।। পরিচয় শিশু সাহিত্য ।।

।। ২৬তম সংখ্যা ।। 

পরিচয় শিশু সাহিত্য | ২৬তম সংখ্যা

📢 প্রকাশ:

  • বাংলা: ১৪ই মাঘ ১৪৩০
  • ইংরেজী: ২৮শে জানুয়ারি ২০২৪
  • বার: রবিবার।
  • সময়: সকাল ০৭টা ( কলকাতা টাইম জোন)
✒️ লিখেছেন:

ক্রীতদাসী

সেখ জুলফিকার আলি

হে চির দাসী মণি,
নিত্যদিনে তুমি হয়েছো কাজের খনি।
সকলে তোমায় ভাবে নিকৃষ্ট,
কেউ তো বোঝেনা তোমার দুঃখ কষ্ট।
সকালে তাড়াতাড়ি নিদ্রাভাঙ্গা,
রাত্রিতে তোমার অবিরাম জাগা।
এই তো তোমার নিত্য কর্ম,
কাজ করাই তোমার নিজো ধর্ম।
বর্তমানে তুমি হয়েছো প্রবাসী,
এখনোও তুমি রয়ে গেলে ক্রীতদাসী।

Sorry ম্যাডাম 

সৈয়দা মানোয়ারা খাতুন

পাকিয়ে চোখ রেগে টগবগ,
ফের ম্যামের বক বক শুরু ।
কাঁপি থর থর ভয়ে আসে জ্বর,
এই ফের কেস খেয়েছি গুরু।

ম্যাডাম হলো রেগে আগুন,
তেলেজলে যেনো বেগুন ,
দেখে আমার কীর্তি নিপুণ ,
রেগে ডাকেন এদিকে আসুন!

কম্পিত দুপায়ে গেলাম হেঁটে,
আসতেই জ্বালামুখী পড়লো ফেটে।
মুহূর্তে বুঝলাম লাভ নেই আর,
নেকা কান্না কেঁদে কেটে।

বসে আছেন ম্যাম রেগেমেগে ,
কোলে নিয়ে আমারই খাতা,
যেই না তাকাই খাতার ওপর,
আমি হেলিয়ে একটু মাথা ,

মুহূর্তেই ধেয়ে আসে ওনার,
এক শক্ত হাতের চাটা, 
হায়রে! ঘুরে গেলো মাথা,
এটা চাটা নাকি শিলে বাটা!

আমি চাটি খেয়ে পড়তে লুটি, 
ম্যাডাম ধরেন চুলের মুঠি,
বলেন আমায় নিয়ে রং তামাশা,
আয় আজ করছি তোর ছুটি ।

এই শুনে দাড়ায় ভয়ে গুটিসুটি,
টেনে ধরেছেন মোর কান দুটি,
কারণ খাতায় ম্যামের মুখে কাটাকুটি,
আর লিখেছি 'ম্যামের বেড়েছে ভুঁটি'

আমার কাজটা যে ভীষণ বখাটে 
তাই তো শান্ত ম্যাম গেলেন চটে 
Sorry ম্যাডাম এ কুকাজ 
আমি করবো না আর মোটে 

তাই গুরুদের সম্মান দেবে 
নইলে টাটকা গাট্টা পাবে
তখন ঠাট্টা যাবে উড়ে, তোমার মুখটি যাবে পুড়ে

যখন বলবে একবার না হয়
ম্যামের রসিক ছবি আঁকি
তখন বুঝে নিও আন্দাজেতে 
তোমার সব জ্ঞানটাই ফাঁকি

শিশুর মন

সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়

শিশুমনটি কচি; তাতে 
চিন্তা ভাবনা করে
জীবনমুখী জ্ঞানের খেলা দিতে হবে ভরে।
কাক দেখিয়ে কা, কা বলে
দুদিন ডাকলে পরে
কা,কা বলে ডাকতে শিখে ডাকবে তাদের ঘরে।
 মিঞাও,মিঞাও বলো যদি বিড়াল ছানার সাথে,
নকল ডাকেও ভুলবে সোনা;
খাবে দুধে - ভাতে ।
মাকে যেমন চিনতে পারে 
কোল ও পরশ দ্বারা_
পুতুল পেলে মানুষ চিনে
হবে আত্মহারা।
দুধের গন্ধে অরুচি তার; সরিয়ে নেয় মুখ।
চায়ের সুবাস চাখতে করে
হাত ডুবিয়ে সুখ!
লাগলে ছ্যাঁকা ছোট্ট খোকা
খুকুর জাগে ভয়!
জু জু বলে চা কে;সে তো
জ্ঞানের পরিচয়!
চোখ,কান,নাক,জিভ আর ত্বক সজাগ রেখেই শেখে__
পরিজন ও পরিবেশ,আর অভিজ্ঞতার থেকে।।

ইচ্ছে করলেই

গোবিন্দ মোদক

যদি তোমার ইচ্ছা জাগে কোথাও একটু ঘুরি 
তবে তুমি যেতেই পারো — ভুবনেশ্বর পুরী। 
যদি তোমার ইচ্ছা জাগে একটু কোথাও বসি
তবে তুমি যেতেই পারো — কাশি বারাণসী। 
যদি তুমি মনে করো একটু কিছু দেখি 
তবে তুমি যেতেই পারো কটক কোনারক-ই।
যদি তুমি মনে করো কিছু একটু শুনি 
তবে তুমি যেতেই পারো দীঘা মন্দারমণি। 
যদি তুমি মনে করো একটু বসে ভাবি 
তবে তুমি যেতে পারো কাটরা বৈষ্ণোদেবী। 
যদি তুমি মনে করো একটু কোথাও যাই 
তবে তুমি যেতেই পারো মহারাষ্ট্র মুম্বাই। 
যদি তুমি মনে কর একটু কোথাও হাঁটি 
তবে তুমি যেতেই পারো তারকেশ্বর বৈদ্যবাটি।
যদি তুমি মনে কর কোথাও একটু যাই 
চিন্তা তোমার নেই কিছুই চলে যাও চেন্নাই।
যাওয়া আসা দেখাশোনা সব মিলিয়েই যাওয়া
ভ্রমণ মানে প্রাণের আরাম মনের খোরাক পাওয়া।

সহযোগিতা

পীযূষ কান্তি সরকার 

বাচ্ছাদের এক ইস্কুলে
নোটিশ বোর্ডে রয় ঝুলে
অভিভাবকদের নির্দেশ
ছড়ায় সেটি করছি পেশ --

"টিফিন সঙ্গে দিয়ে দিন
জানলা দিয়ে নয় কথা
টা-টা করা ছেড়ে দিন
হাত নেড়ে হয় হাত ব্যথা।
বাচ্চাদের চাই সামলাতে
সহযোগিতা চাই সাথে।"

মন মজেছে খেলাধুলায়

আলমগীর

এখন আমরা খেলতে যাব
তোরা আছিস কই
শীতের আমেজ মন ডেকেছে
কদম তলায় ওই ।
খেলবো মোরা চার গুঠি  তো
দলাদলি করে
ঝগড়া কভু করবো  না যে
প্রানের সখি মিলে।
শীতের দিনে মন মজেছে
কুয়াশারি ঢলে
কদম তলায় বৃষ্টি পড়ে
ফিটফিটানি করে। তত
খেলা শেষে আমরা সবাই
যাব রাস্তা ধারে তাদের
রবিকে যে ডাকবো মোরা
এসো আপন আপন ঘরে ।
পশ্চিমের হাওয়া যেন
বইছে মৃদু স্বরে
খেলাধুলা ভালো লাগছে
কুয়াশার  ভোরে ।

লাল নীল আলো

দিশার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো দিশার মনে কেমন যেন একটা ভয় রয়েছে। পরীক্ষা দিয়ে এসে দিশা ওর বাবা-মায়ের সমস্ত কথা শুনছে, অনেকটা সময় কাটাতে চাইছে ওর বাবা মায়ের সাথে। সন্ধ্যেবেলায় দিশা ওর মাকে জড়িয়ে ধরল। ওর মা দিশাকে বলল কি হয়েছে মা..?

রিভিউ: ⭐⭐⭐⭐⭐4.9(19)

এখনই পড়ুন: https://pratilipi.page.link

খোকা খুকুর শীতকাল 

আফরিনা সুলতানা ঈশিতা 

শীত এসেছে,কুয়াশা পরেছে
রোদ নিয়েছে বিদায়,
খোকা খুকু আগুন জ্বালিয়ে 
শীতের পিঠা খায়।

শীত এসেছে খোকার বাড়ি
খুকু গান গায়,
শীতের দিনে রোদ মিষ্টি 
লাগে তাদের গায়।

চাই

সুশান্ত সেন

হাড়ি মুখো দাড়ি মুখো 
          বাতাসের কানে কানে
বলে যায় কত কথা, 
           কি যে বলে, কে তা জানে!
নিম গাছে সিম ঝোলে 
           আজব এ সকালেতে
রাত্তির জেগে রাজু 
            পাহারা যে দেয় ক্ষেতে,
মিশকালো কুকুরেরা 
             করে বেশি ঘেউ ঘেউ
কেন ডাকে সারারাত 
              তোমরা কি জান কেউ?
পেটে ক্ষিদে মনে লাজ 
               ধরা পড়া মহাশয়
মগডালে তালগাছে 
               কি যে ঝোলে লাগে ভয়।
এই বার শিশুদের
               সাথে ভাই খেলে যাই
হাসি মুখ ছাড়া তাই 
                আর কিছু নাহি চাই।

Fate's Fact

Rabin Ray

The frauds are always -
Claims false appeal, 
As like you noisy voice ;
To make a thrill..............
In a mania, Hopping win;
Be against, from the ruin.

But fate is a fact liar -
That's decided all,
Who will be climbing,
And whose to fall............
Let's see What's happens ;
Fortune whom to defence. 

Fever not ever goes on-
Who claim first,
Behind the investigation -
Underneath trust............ 
Here no one can be found ;
In views,won background.

The truth will be show -
Just by one click,
The experts are though-
Must be done seek.........
Who making others mad,
And who is the real fraud.

Frauds are frustrated  -
You are a as like,
Yet has no glad glow  -
Ripe ideas spike............
For why never be natured;
Cause dirty tens gathered.

Yes,you are dirty mind -
The great rough,
If not,never be away far-
And smile with clap........
Eyes are ready for watered;
Even,lips are in crying hard.

For the which youths -
Now twinkling spark,
Looks shading brights-
Soon it will be dark...........
Then no one be attaching ;
Cry for help be  borrowing. 

Hay! You just wait -
To see necessary,
And how can waste life-
Why bound glossary!
Will not get wanting die,
It's a punishment for lie.

পুতুল খেলা

শিবনাথ মন্ডল

আজ পুতুল পুতুল
    হবে খেলা,
খেলব মোরা
      বিকেল বেলা।
খেলব আজ
      বিয়ে বিয়ে ,
আমরা হব
       সবার প্রিয়ে।
দেবো মোরা
         রাজার বিয়ে,
নতুন জামা
           গায়ে দিয়ে।
রাজা রানীর
          টোপর মাথায় ,
হাসিখুশি
            কথায় কথায় ।
খাব সবাই
           রাজার বিয়েই ,
যৌতুক দেবো
           পাতা দিয়ে ।
দাস-দাসী
           সারি সারি,
রাজার বাড়ি
            দিচ্ছে পারি।।

রবিবার

শংকর ব্রহ্ম

আজ রবিবার ছুটি কি সবার
দিন মজুরের ছুটি কই আর
বের হতে হয় পেটের জ্বালায়
 পড়ে থাকে পথে কত বিস্ময়
ক্লান্ত শরীরে ঠিক সন্ধ্যায়
কিছু সংগ্রহে ঘরে ফেরা হয় 
এমনি করেই দিনটা ফুরায়
রবিবারে তার কিবা এসে যায়

ঘরে মেয়েদের কাজ থেকে যায়
রবিবারে তারা ছুটি কই পায়
আজ রবিবার ছুটি কই তার
থাকে যে তাদের ঘর সংসার

লাল নীল আলো

পরের দিন অভিজিৎ আর দিশা গেছে একটা মন্দিরে বিয়ে করতে। দিশার খুবই খারাপ লাগছে এভাবে বিয়ে করতে, ওর মন কিছুতেই মানছে না। কিন্তু কিছু করার নেই কারণ অভিজিৎকে ছাড়াও ও থাকতে পারবে না...

রিভিউ: ⭐⭐⭐⭐⭐4.9(19)

এখনই পড়ুন: https://pratilipi.page.link

খুকুমণি

উদয় নারায়ণ বাগ 

খুকুমণি জেগে ওঠো 
পড়া আছে বাকি যে,
তুমি ছাড়া পড়া করে 
ইস্কুলে যাবে কে? 

শীত লাগে লাগুক না 
কত আর লাগবে, 
জোরে জোরে পড়ো বই 
সব শীত ভাগবে। 

অ আ ক খ মুখে বলে 
দেখে দেখে লেখবে, 
নামতা ও A B C D
পড়াটাও দেখবে। 

পাড়া সেরে চান করে 
খাওয়াদাওয়া করবে, 
ঠিক করে বইগুলো 
ব্যাগটাতে ভরবে। 

দেওয়ালেতে টাঙা ঘড়ি 
টিকটিক চলছে, 
খুকুমণি ন'টা বাজে 
ঘড়িটা যে বলছে। 

ওই দেখ দিদিমণি 
ইস্কুলে আসছে, 
সবাইকে দেখে সে যে 
খুশি মনে হাসছে। 

চলো চলো দেরি নয় 
ইস্কুল খুলছে, 
"জনগণ" গানে গানে 
কত সুর তুলছে।।

প্রাথমিক বিদ্যালয়

 আফরিনা সুলতানা ঈশিতা 

খোকা খুকুর স্কুলেতে
যখন তুমি যাবে,
প্রাথমিক বিদ্যালয়
নামটি শুনতে পাবে।

প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক শিক্ষা, 
মায়ের থেকে পাই
প্রথম তার দীক্ষা। 


শিশু থেকে পঞ্চম শ্রেণি
প্রাথমিক ক্লাস,
পঞ্চম শ্রেণি পাস হলেই
তুমি প্রাথমিক পাস।


প্রাথমিক বিদ্যালয়ে 
চলো সবে যাই,
জ্ঞানের শিক্ষায় আলোকিত
হতে মোরা চাই।


প্রাথমিক বিদ্যালয়ে আছে
শিশু কিশোর সব,
সকাল বেলাতে যেন 
পাখিদের কলরব।


পরিচয় শিশু সাহিত্যের ই-সম্মাননা পত্র ডাউনলোড করুন*

ডাউনলোড

পরিচয় শিশু সাহিত্যের জন্য লেখা/ছবি নিয়মাবলী দেখুন*

নিয়মাবলী

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)